1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
‘ট্রেনের পোশাক পরা লোক আগুন দিয়েছে’ - ধানের শীষ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

‘ট্রেনের পোশাক পরা লোক আগুন দিয়েছে’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অগ্নিকাণ্ডের শিকার মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন নূরুল হক। আগুন লাগার পর তিনি নাখালপাড়া এলাকায় নামতে গিয়ে আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তার কাছে ঘটনার বর্ণনা দেন যাত্রী নূরুল হক। তিনি বলেন, তার ধারণা ট্রেনের গার্ডের মতো দেখতে পোশাক পরা দুই ব্যক্তি আগুন দিয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের আগে ওই দুই ব্যক্তি ফায়ার এস্টিংগুইসার নিয়ে বগির মধ্যে ঘুরাঘুরি করছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল।

নূরুল হক বলেন, ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি রওনা করে। মহাখালী আসার আগে দু’জন ব্যক্তি রেলের পোশাক পরিহিত অবস্থায় হাতে ফায়ার এস্টিংগুইসার নিয়ে বগির মধ্যে ঘোরাফেরা করছিলেন। আমার ধারণা তারা আগুন লাগিয়ে পাশের বগি দিয়ে পালিয়ে যায়।

পরে আগুন দেখতে পেয়ে নাখালপাড়া এলাকায় ট্রেন থেকে লাফিয়ে পড়ে আহত হই। তিনি বলেন, গ্রামের বাড়ি নেত্রকোনা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেসে করে ঢাকায় আসছিলাম। ঢাকার তেজগাঁও এলাকায় থাকি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিবহন শাখার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে।
কৃতজ্ঞতায় : দৈনিক মানবজমিন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট