1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিএনপির সমাবেশ সফল করতে যাত্রাবাড়ীতে প্রস্তুতি সভা - ধানের শীষ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিএনপির সমাবেশ সফল করতে যাত্রাবাড়ীতে প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী ১ আগস্ট যাত্রাবাড়ীতে ২৪ এর জুলাই-আগস্টে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন আন্দোলনের শহীদদের স্মরণে বিএনপির সমাবেশ সফল করতে যাত্রাবাড়ীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে যাত্রাবাড়ীর নবী টাওয়ারে ডেমরা-যাত্রাবাড়ী ও কদমতলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য জামশেদুল আলম শ্যামল, যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বাদল সর্দার, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা এহতেশাম উদ্দিন নকিব, ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম রেজা চৌধুরী সেলিম, ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামান, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খানসহ ডেমরা- যাত্রাবাড়ী-কদমতলীর থানা, ওয়ার্ড, ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট