1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জিএম কাদের-চুন্নুর পদত্যাগের দাবিতে শ্লোগান, ঢুকতে দেওয়া হচ্ছে না কার্যালয়ে - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

জিএম কাদের-চুন্নুর পদত্যাগের দাবিতে শ্লোগান, ঢুকতে দেওয়া হচ্ছে না কার্যালয়ে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৪০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ফুসে উউছে দলটির নেতাকর্মীরা। শ্লোগানে শ্লোগানে উত্তাল জাপার বনানী কার্যালয়। বুধবার সকাল থেকেই পার্টির সিনিয়র নেতারা এবং বিপুলসংখ্যক নেতাকর্মী বনানী কার্যালয়ে এসে উপস্থিত হন।

এদিকে, সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দলীয় কার্যালয় তালাবদ্ধ করে রেখেছেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ের ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ান তারা। পরে পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর পদত্যাগ দাবিতে শ্লোগান দেন নেতাকর্মীরা।

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, ফখরুল ইমাম, শামীম হায়দার পাটোয়ারী, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, এমরান হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, আমানত হোসেন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহাজাদা, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ, সাইফুল ইসলাম, মিজানুর রহমান মিরুসহ অসংখ্য কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট