1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার মানববন্ধন করবে বিএনপি - ধানের শীষ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার মানববন্ধন করবে বিএনপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আগামী রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। এদিন সকাল ১১টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী জানান, আগামী রোববার সকাল ১১টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। ইতিমধ্যে ঢাকা মহানগর বিএনপির মানববন্ধনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

এরআগে গত ৪ ডিসেম্বর ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষে গুম, খুন, গায়েবী মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যদের ঢাকাসহ সারাদেশের জেলা সদরে ১০ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট