1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জাতীয়তাবাদী কৃষক দলের নির্দেশনায় পাংশায় সমাবেশ অনুষ্ঠিত - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

জাতীয়তাবাদী কৃষক দলের নির্দেশনায় পাংশায় সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

ধানের শীষ ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ৩ মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে ১৭ ফেব্রুয়ারী সোমবার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এবং কালিকাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয় বিকাল তিনটা এবং পাঁচটায়।

পাংশা উপজেলার মোরাট হাই স্কুল মাঠে মোরাট ইউনিয়নের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রান্তিক কৃষকরা খাল খনন, টিউবওয়েল, সরকারি প্রণোদনা সিন্ডিকেট থেকে উদ্ধার করে কৃষকের মাঝে প্রদানের ব্যবস্থা করতে দাবী করেন।

আগামী দিনে তারেক রহমানের পরিকল্পিত কৃষি বিপ্লবের সঙ্গে কৃষকরা একত্বতা ঘোষণা করেন। সমাবেশগুলোতে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আইয়ুবুর রহমান আইয়ুব। সভা সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্য সচিব রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি এ কে এম সিরাজুল আলম চৌধুরী।

সবাই উপস্থিত থাকেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ আব্দুর রাজ্জাক কমিশনার, কে এম জিয়াউল হাসান আরিফ, মোহাম্মদ দাউদুল ইসলাম জ্যোতি, মোঃ হারুনুর রশিদ, সদস্য মোমেন , নজরুল ইসলাম বিটু, চঞ্চল, আনিস, মানিক, আজাদ, কামাল, ফিরোজ, ফিরোজ, হান্নান, হাজী শহীদ, সাহিদুল, নাঈম, নাজমিন, মেরিনা প্রমুখ নেতৃবৃন্দ।

শহীদ জিয়ার ১৯দফা কর্মসূচি, খালেদা জিয়ার কৃষি বান্ধব নীতি এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে কৃষিতে সবুজ বিপ্লব সংগঠনের জন্য সকল শ্রেণীর কৃষক ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আগামী দিনে এই দেশ হবে স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর এক স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক কৃষি বিপ্লবের বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট