1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জনগণের ক্ষতি করতে আওয়ামী লীগ ওত পেতে আছে : এ্যানি - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

জনগণের ক্ষতি করতে আওয়ামী লীগ ওত পেতে আছে : এ্যানি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে আবার ভয়াবহ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, খুন ও গুম দেশের মানুষ এখনো ভুলে যায়নি। তাই কোনোভাবেই সেই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না। হাসিনাসহ তার পরিবার ও গডফাদারদের খুব দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সেই বিচার দৃশ্যমান হতে হবে।

শুক্রবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার আমান উল্ল্যাহপুর আয়েশা দাখিল মাদরাসা প্রাঙ্গণে বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। কারণ, এদের বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নাই। এরা হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল করে। জনগণের ক্ষতি করার জন্য এরা আবার ওত পেতে আছে।

তিনি বলেন, এই সরকারকে আরও বেশি তৎপর হতে হবে। হাসিনা পালিয়ে যাবার ৮ মাস হয়েছে। কিন্তু এখনো ঢাকাতে ফ্যাসিবাদের ঝটিকা মিছিল হচ্ছে। হঠাৎ করে ঝটিকা মিছিল করে দৌঁড়ে পালিয়ে যায়। যারা অপরাধী, ষড়যন্ত্রকারী, খুনি, তারাই অপকর্মগুলো করছে। যেটা হাসিনার নেতৃত্বে বিগত ১৬-১৭ বছর হয়েছে।

ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভায় উদ্বোধক ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছৈয়দের রহমান রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান, সদস্য সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান হারুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট