1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ছাত্র-জনতার শক্তিতেই দেশের মানুষের মুক্তি অর্জিত : মঈন খান - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ছাত্র-জনতার শক্তিতেই দেশের মানুষের মুক্তি অর্জিত : মঈন খান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আমরা জনগণের রাজনীতি করি উল্লেখ করে মঈন খান আরও বলেন, ভবিষ্যতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশের দায়িত্ব গ্রহণ করবে। এবং একটি জনগণের সংসদ তৈরি হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। বিএনপি শান্তির রাজনীতিতে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় মানুষ। তারা শান্তিতে থাকতে চায়। স্বৈরাচারী আওয়ামী লীগের দুর্বিষহ শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার শক্তিতেই বাংলাদেশের মাটি ও মানুষের মুক্তি অর্জিত হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে নরসিংদীর ঘোড়াশালে স্বৈরাচারী সরকারের পতনে শান্তি মিছিলে উপস্থিত থেকে এসব কথা বলেন মঈন খান।

নতুন প্রজন্মকে ঠাণ্ডা মাথায় এগিয়ে চলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নিয়ম-নীতি এবং শৃঙ্খলার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। অচিরেই বাংলাদেশে একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয়।মোটরসাইকেল ও গাড়ি বহরের শোভাযাত্রাটি ঘোড়াশাল থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চর্নগরদীস্থ বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট