1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ২৫ জুন - ধানের শীষ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ২৫ জুন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৫৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী ২৫ জুন নতুন দিন ধার্য করা হয়েছে।

বুধবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে শুনানি মুলতবি রাখার জন্য সময়ের আবেদন করেন তার আইনজীবী। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৫ জুন দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদিন খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। একইসঙ্গে অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন শুনানি করে নতুন দিন ঠিক করেন।
২০১৬ সালের ৫ এপ্রিল এ মামলায় বেগম খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন পান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট