1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
গুম সংক্রান্ত কমিশনে নিখোঁজ ২০০ ব্যক্তির তথ্য হস্তান্তর - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

গুম সংক্রান্ত কমিশনে নিখোঁজ ২০০ ব্যক্তির তথ্য হস্তান্তর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : গুম প্রতিরোধ ও প্রতিকারে সহযোগিতা জোরদারের লক্ষ্যে গুম সংক্রান্ত তদন্ত কমিশন এবং ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স UVED’র মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে UVED-এর পক্ষ থেকে গুম হওয়া এবং এখনো ফেরত না আসা ২০০ ব্যক্তির একটি তালিকা কমিশনের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (৯ জুলাই) রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স-এর মুখ্য আহ্বায়ক সাবেক রাষ্ট্রদূত ও সচিব মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং কমিশনের চলমান কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে অবহিত করেন।

বৈঠকে UVED-এর পক্ষ থেকে গুম হওয়া এবং এখনো ফেরত না আসা ২০০ ব্যক্তির একটি তালিকা কমিশনের কাছে হস্তান্তর করা হয়। নিখোঁজ ব্যক্তিদের বর্তমান অবস্থা শনাক্তে কমিশনের সহযোগিতা চাওয়া হয়। এছাড়া যারা গুম থেকে ফিরে এসেছেন এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য রাষ্ট্রের দায়বদ্ধতা, ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং বিচার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে গুম প্রতিরোধে একটি কার্যকর ও দৃশ্যমান আইন প্রণয়ন এবং তার যথাযথ প্রয়োগের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং কমিশনের পক্ষ থেকে আইনি কাঠামোর আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে কমিশনের সদস্য মো. নুর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট