1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
গাজায় মানবিক সহায়তা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

গাজায় মানবিক সহায়তা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : গাজা উপত্যকায় জরুরি মানবিক সহায়তা প্রবেশের সুযোগ বাড়াতে ইসরায়েলকে ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে প্রবেশাধিকার নিশ্চিত না হলে, ইসরায়েলকে দেওয়া কিছু সামরিক সহযোগিতায় যুক্তরাষ্ট্র কাটছাঁট করবে বলে সতর্ক করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে একটি গোপন চিঠি পাঠানো হয়, যা প্রথমে প্রকাশ্যে আসেনি। তবে পরে বিবিসির একটি প্রতিবেদনে বিষয়টি উঠে আসলে, তা নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেন, ‘চিঠির বিষয়টি এখন আলোচনায় আসায় আমি এটা নিশ্চিত করতে পারছি।’

মিলার আরও জানান, গাজায় যে পরিমাণে সহায়তা প্রবেশ করছে, তা অত্যন্ত সীমিত। অতীতে একই ইস্যুতে আলোচনা হলে ইসরায়েল কিছুটা প্রবেশাধিকার বাড়ালেও তা যথেষ্ট নয় বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের কাছ থেকে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করছেন মিলার, যাতে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নাটকীয়ভাবে বাড়ে এবং গাজার পরিস্থিতি উন্নত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট