1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
গাজায় গণহত্যা: বিশ্বজুড়ে বিক্ষোভ - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

গাজায় গণহত্যা: বিশ্বজুড়ে বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্র, মরক্কো, তুরস্কসহ বিভিন্ন দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। তারা ইসরায়েলের হামলা বন্ধ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানান। খবর বিবিসি, আল-জাজিরা ও আনাদোলু এজেন্সির।

যুক্তরাষ্ট্র:
ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিক্ষোভে ৩০০-র বেশি সংগঠন সমর্থন জানায়। বিক্ষোভকারীরা আইসিই সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মিছিল করেন। ফিলিস্তিনপন্থি শিক্ষার্থী ও শিক্ষাবিদদের মুক্তির দাবি জানান।
এই বিক্ষোভে প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট, দ্য পিপলস ফোরাম, জিউস ফর পিস ও অ্যানসার কোয়ালিশন সহপৃষ্ঠপোষকতা করে।

মরক্কো:
রাজধানী রাবাতে হাজারো মানুষ ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়। তারা ইসরায়েলি পতাকা পদদলিত করেন এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মার্কিন প্রস্তাবের প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান, ট্রাম্প প্রশাসনের প্রস্তাব জাতিগত নির্মূলের সামিল।

তুরস্ক:
আঙ্কারাসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা ‘মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক’, ‘স্বাধীন ফিলিস্তিন চাই’—এমন স্লোগান দেন।

ফিলিস্তিন:
গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে সোমবার ফিলিস্তিনজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়। ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলোর ডাকে এই ধর্মঘট পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট