1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
গাজা থেকে ইসরায়েলি সৈন্য পুরোপুরি প্রত্যাহার করতে হবে : ইসমাইল হানিয়া - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

গাজা থেকে ইসরায়েলি সৈন্য পুরোপুরি প্রত্যাহার করতে হবে : ইসমাইল হানিয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৪৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করার জন্য ইসরায়েলকে দোষারোপ করে বলেছেন, যুদ্ধবিরতি হলে ইসরায়েলি সৈন্য পুরোপুরি প্রত্যাহার করতে হবে। এজন্য ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা স্থগিত রেখেছে।

তুর্কি সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ইসমাইল হানিয়া সম্প্রতি তুরস্কে সফর করেন। সেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।

তুর্কি গণমাধ্যমে সাক্ষাৎকারে ইসমাইল হানিয়া বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে কয়েক ডজন অধিবেশন ও যোগাযোগ বিনিময় সত্ত্বেও এখন পর্যন্ত ইহুদিবাদী শত্রুরা গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়নি। ইসরায়েল শুধু চায় বন্দিদের ফেরত পাঠানো হোক। কিন্তু এটা (জিম্মি মুক্তি দিলে) তারা গাজার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে যা হতে পারে না।
তিনি বলেন, তারা চায় হামাস এবং প্রতিরোধ বাহিনী গাজার নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত ইসরায়েলি সেনা মোতায়েনে সম্মত হোক। এর মাধ্যমে তারা চায় আমরা যেন গাজা উপত্যকায় তাদের সেনা মোতায়েনকে স্বীকৃতি দেই। কিন্তু এটা হতে পারে না। গাজা থেকে সমস্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট