1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
খালেদা জিয়ার মৃত্যুতে শোকবই, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার মিলিয়ে ৭২ জনের শোক প্রকাশ - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

খালেদা জিয়ার মৃত্যুতে শোকবই, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার মিলিয়ে ৭২ জনের শোক প্রকাশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির গুলশানের কার্যালয়ে খোলা শোকবইয়ে এখন পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থা মিলিয়ে ৭২ জন শোক ও সমবেদনা জানিয়েছেন। ওই কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সরাসরি গিয়ে শোকবইয়ে স্মৃতিচারণা করেছেন কিংবা লিখিত বার্তা পাঠিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বিএনপির ওই সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর দিনই গুলশানের কার্যালয়ে শোকবই খোলা হয়। ওই দিন থেকেই রাজনৈতিক নেতারা, কূটনৈতিক মিশনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ তাতে শোক জানিয়ে লিখেছেন। এর মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের হাইকমিশনার এবং চীনের রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে গুলশান কার্যালয়ে গিয়ে শোকবইয়ে তাদের অনুভূতি লিখেছেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শোকবইয়ে লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন এবং স্বাধীনতার এক অকুতোভয় ও দৃঢ়চেতা চ্যাম্পিয়ন হিসেবে দাঁড়িয়েছিলেন। তার নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসকে রূপ দিতে সাহায্য করেছে এবং তার দৃঢ়তা দেশের মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি চীনা জনগণেরও একজন প্রিয় বন্ধু, যার অবদান চীন–বাংলাদেশ সম্পর্কের ওপর গভীর ছাপ রেখে গেছে। চীনের নেতৃত্ব ও জনগণ আমাদের দ্বিপক্ষীয় ও দীর্ঘদিনের বন্ধুত্বে তার গুরুত্বপূর্ণ ও অপ্রতিদ্বন্দ্বী অবদানকে উচ্চভাবে মূল্যায়ন করে। বাংলাদেশের জনগণ যেমন, তেমনি চীনের জনগণও তার মহত্ত্বকে চিরদিন স্মরণ করবে। মহান আল্লাহ তাকে চিরশান্তি দান করুন।’

ভারতের হাইকমিশনারও শোকবইয়ে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী নেতা এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মহামান্য বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশের নেতৃত্বে তার দীর্ঘ ও গৌরবময় অবদান এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই শোকের মুহূর্তে আমি তার মহান আত্মার চিরশান্তি কামনা করছি এবং তার পরিবারবর্গ ও দলের সকল সদস্যের জন্য শক্তি ও সান্ত্বনা প্রার্থনা করছি। এই কঠিন সময়ে ভারতের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে, তাদের দুঃখে অংশীদার হয়ে গভীর সমবেদনা জানাচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট