1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
খালেদা জিয়াকে মুক্ত ও দেশ রক্ষার শপথ ঢাকা মহানগর বিএনপির - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

খালেদা জিয়াকে মুক্ত ও দেশ রক্ষার শপথ ঢাকা মহানগর বিএনপির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আংশিক কমিটির নেতৃবৃন্দ।

শনিবার বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শের-ই বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যান নবঘোষিত কমিটির নেতাকর্মীরা। এসময় তারা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।

সম্প্রতি ঢাকা মহানগর উত্তরে সাইফুল আলম নিরবকে আহ্বায়ক আমিনুল হককে সদস্য সচিব এবং ঢাকা মহানগর দক্ষিণে রফিকুল আলম মজনুকে আহ্বায়ক, তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে আংশিক কমিটি ঘোষণা করে বিএনপি। কমিটি ঘোষণার পর তারা এদিন বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে দলীয় প্রতিষ্ঠাতার মাজার জিয়ারতে গেলেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আজ নতুন কমিটি শপথ নিয়েছে, মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। কারণ, দেশনেত্রী যখন অসুস্থ থাকে, সারাদেশ তখন অসুস্থ থাকে। এই দেশকে এই অবৈধ সরকারের হাত থেকে মুক্ত করতে হবে-এটা আমাদের শপথ।’ সরকারি চাকরি ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ন্যায্য বলেও মত দেন মির্জা আব্বাস।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, সরফত আলী সপু, তাবিথ আউয়াল, যুবদলের আবদুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, এসএম জিলানী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট