1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
কুমিল্লায় এক মাসেও কমেনি পানি - ধানের শীষ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

কুমিল্লায় এক মাসেও কমেনি পানি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : দক্ষিণ কুমিল্লায় এক মাসেও নামছে না বন্যার পানি। টানা ভারী বৃষ্টিতে আবার পানি বেড়েছে। এতে বাড়ছে আতঙ্ক। দক্ষিণ কুমিল্লার তিন উপজেলা লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটে এক মাসেও নামছে না বন্যার পানি। এদিকে তিন দিনের টানা বৃষ্টিতে আবার পানি বাড়ছে। এতে দেখা দিয়েছে আতঙ্ক। এদিকে দীর্ঘ জলাবদ্ধতায় কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভেঙে যাচ্ছে সড়ক। এ ছাড়া বাড়ছে রোগব্যাধি। জলাবদ্ধতা নিরসনে খালের বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট দক্ষিণ কুমিল্লায় পানি বাড়তে থাকে। এতে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। এক মাসের বেশি সময় পার হলেও ঘরবাড়ি ও সড়কের পানি তেমন কমেনি। আবার পানি বাড়ছে। লাকসামের উত্তরদা ইউনিয়ন, গোবিন্দপুর ও আজগরা ইউনিয়ন বন্যাকবলিত হয়। এ তিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম এখনো পানির নিচে রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য মনপাল গ্রাম। গ্রামের অনেক সড়ক, বাড়ি ও দোকান এখনো পানির নিচে রয়েছে। মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ, সরসপুর, খিলা, লক্ষণপুর, বাইশগাঁও ইউনিয়নেও মানুষ পানিবন্দি রয়েছেন। নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া, বক্সগঞ্জ, মৌকারা, বটতলী ও জোড্ডা পূর্ব পশ্চিম ইউনিয়নের মানুষ এখনো পানিবন্দি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট