1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা, বিএনপির নিন্দা - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা, বিএনপির নিন্দা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৪১২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর পরিকল্পিত কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির পক্ষ থেকে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিবৃতিতে স্বাক্ষর করেন।

বিবৃতিতে বিএনপি বলেছে, সোমবার বেলা ২ টায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুবৃর্ত্তরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। তারা বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ভবনে জোরপূর্বক ঢুকে হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে আক্রমণ চালিয়ে ব্যপক ক্ষতিসাধন করে। এই হামলায় টেবিল, কম্পিউটার, এসিসহ অন্যান্য জিনিসপত্রের ব্যাপক ক্ষতি হয়। মিডিয়া গ্রুপের ভবনে অন্তর্ভূক্ত বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলা নিউজ ২৪, নিউজ ২৪ চ্যানেল, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিও’র কার্যক্রমও চলে। এহেন প্রতিষ্ঠান সমূহের ওপর দুস্কৃতিকারীদের নারকীয় হামলা চক্রান্তমূলক এবং বিশেষ অশুভ উদ্দেশ্যে ঘটানো হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করা এবং জনমনে বিভ্রান্তি তৈরির জন্য অশুভ চক্রান্তকারিরা এই হামলা করেছে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিবৃতিতে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট