1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে, হুমকি যুক্তরাষ্ট্রের - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে, হুমকি যুক্তরাষ্ট্রের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেগুলো ইসরায়েলের মূল ভূখণ্ডে পৌঁছেছে। মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টা ৩০মিনিটের পর এ হামলা চালায় তেহরান। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায় ইসরায়েল। এদিকে, হামলার পরিপ্রেক্ষিতে ইরানকে হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ‘যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও ইসরায়েলের মন্ত্রী ইয়োভ গ্যালান্তের মধ্যে আলোচনা হয়েছে। ইসরায়েলের ওপর সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। ’

গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান।

তাদের এ হামলা শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে লোকজন রাস্তায় নেমে উল্লাস করে বলে জানায় আল জাজিরা। ১৯৭৯ সালে অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালাল ইরান। এ নিয়ে আনন্দিত লেবাননের মানুষ।

সূত্র- আনাদলু এজেন্সি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট