1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ইইউ ইলেকশন এক্সপার্টদের সঙ্গে বিএনপির বৈঠক - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ইইউ ইলেকশন এক্সপার্টদের সঙ্গে বিএনপির বৈঠক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন এক্সপার্ট টিমের সঙ্গে বৈঠক করেছে। ভার্চুয়াল বৈঠকটি বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়।

এ তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

ইইউ’র ইলেকশন এক্সপার্ট টিমের প্রতিনিধি দলের ছিলেন ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।
তবে এ বিষয়ে বিএনপির কোনো নেতা মন্তব্য করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট