1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আরও ৪ মামলায় গ্রেফতার আলাল - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

আরও ৪ মামলায় গ্রেফতার আলাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আরও চার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এসব মামলায় তাকে গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দেন।

গত ২৯ জানুয়ারি আলালকে এসব মামলায় আইন অনুযায়ী জামিন আবেদন গ্রহণ করে নিষ্পত্তির আদেশ দেয় হাইকোর্ট। সেই আদেশের পরিপ্রেক্ষিতে আজ রবিবার দুপুরে আলালকে হাজির করে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়।
তবে এসব মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে রয়েছে। তাই নথি পাওয়া সাপেক্ষে আজই তার জামিন শুনানি হতে পারে।

আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইকবাল হোসেন, মোসলেহ উদ্দিন জসীম, তাহেরুল ইসলাম তৌহিদ প্রমুখ আইনজীবী শুনানি করেন।

গত ২৯ জানুয়ারি রাজধানীর রমনা থানার তিনটি ও পল্টন থানার একটি মামলায় আলালের জামিন আবেদন গ্রহণ করে আইন অনুযায়ী তা নিষ্পত্তি করতে নির্দেশ দেয় হাইকোর্টের একই বেঞ্চ। ১৫ দিনের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) এ আদেশ পালন করতে বলা হয়। এসব মামলায় সিএমএম আদালতে জামিন শুনানি করতে ব্যর্থ হয়ে আলালের পক্ষে পরে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

রাজধানীর পল্টন থানার এক মামলায় গত বছরের ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে আলালকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় কারাগারে রয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট