1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আজ শপথ নেবেন দুই উপদেষ্টা - ধানের শীষ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

আজ শপথ নেবেন দুই উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৭১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা শপথ নেবেন আজ রবিবার।

বঙ্গভবনে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ দুপুর ১২টায় শপথ নেবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন।

অপরদিকে এখন পর্যন্ত শপথ না নেওয়া উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্র থেকে আজ রাতে দেশে ফিরবেন। দেশে ফেরার পর সোম বা মঙ্গলবার তিনি শপথ নিতে পারেন বলে একটি সূত্রে জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ১৩ উপদেষ্টা শপথ নেন। ওইদিন তিন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেন নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট