1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আওয়ামী লীগের ইশতেহার প্রত্যাখ্যান করেছে বিএনপি - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

আওয়ামী লীগের ইশতেহার প্রত্যাখ্যান করেছে বিএনপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি আওয়ামী লীগের ইশতেহার প্রত্যাখ্যান করেছে। জোর করে যারা ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করতে পারেনি, তারা আবার ৭ জানুয়ারি নির্বাচনের ইশতেহার দিয়েছে। এতে শুধু বড় বড় কথা আছে। আর এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে নেতা-কর্মীদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। নজরুল ইসলাম খান বলেন, দেশে গণতন্ত্রের নামে প্রহসন চলছে, নির্বাচনী খেলা চলছে। আমি আর ডামিরা মিলে নির্বাচন করছে। এই নির্বাচনে জনগণের মত প্রকাশের কোনো সুযোগ নেই। এখানে কোনো বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না। কাজেই এই নির্বাচনে জনমতের প্রতিফলন হবে না। সরকারবিরোধী কোনো পক্ষ না থাকায় নির্বাচনে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য দেশের মানুষ এই নির্বাচন বর্জন করবে। এ সময় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট