1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আইসিজে’র নির্দেশ অমান্য করে রাফায় ইসরায়েলের হামলা - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

আইসিজে’র নির্দেশ অমান্য করে রাফায় ইসরায়েলের হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৪৭৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজার রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরাইলকে নির্দেশ দেয়। কিন্তু এই নির্দেশ অমান্য করে কয়েক মিনিটের মধ্যেই রাফায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

শুক্রবার (২৪ মে) রাফার শাবৌরা শরণার্থী শিবিরে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। আইসিজে’র রায় ঘোষণার কিছুক্ষণ পরই রাফা শহরের কেন্দ্রে অবস্থিত শাবউরা ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের জঙ্গিবিমান। হামলাস্থলের কাছাকাছি কুয়েত হাসপাতালের একজন কর্মী জানান, তুমুল বোমা হামলার কারণে উদ্ধারকর্মীরা অভিযানস্থলে পৌঁছতে পারছেনা।

দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানিতে শুক্রবার (২৪ মে) হেগভিত্তিক জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজে ইসরায়েলকে রাফা হামলা অবিলম্বে বন্ধ করতে বলার পাশাপাশি রাফার মিশর সীমান্ত ক্রসিং মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দেওয়া, গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় ঢোকার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু ইসরায়েলের এসব নির্দেশ মানার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বরং আইসিজে’র রায় ইসরায়েল প্রত্যাখ্যান করেছে।
ইসরায়েল বলছে,তাদের জনগণকে সুরক্ষা দেওয়ার অধিকার আছে তাদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। হামাসের বিরুদ্ধে লড়ে যাওয়া এবং জিম্মিদের মুক্ত করার অঙ্গীকার করেছে ইসরায়েল। আর রাফায় অভিযান সম্পর্কে ইসরায়েল বলছে, সেখানে অবস্থান করা ফিলিস্তিনি জনগণের ওপর কোনও বিরূপ প্রভাব পড়ে বা পরিস্থিতির আরও অবনতি হয়- এমনভাবে সেখানে অভিযান চালানো হবে না।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ধ্বংস করার অঙ্গীকার নিয়ে ইসরায়েল তিনসপ্তাহ আগে রাফায় অভিযান শুরু করেছিল। ইসরায়েলি জিম্মিরাও রাফাতেই আছে বলে বিশ্বাস ইসরায়েলের।

তথ্য সূত্র- মিডল ইস্ট মনিটর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট