1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে: ফখরুল - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে: ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৬৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছেন। দেশে এখন কোনো সরকার নেই। তাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অনুরোধ করবো অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের। অন্যথায় দেশের রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে।

খালেদা জিয়া কবে রাজনীতির মাঠে আসবেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তিনি যখন সুস্থতাবোধ করবেন তখনই তিনি রাজনীতির মাঠে আসবেন।

আরেক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা অনুরোধ করেছি তিনি যেন দ্রুত দেশে ফিরে আসেন। সবকিছু ঠিকঠাক করে তিনি চলে আসবেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট