1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
অপশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান জরুরি: রব - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

অপশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান জরুরি: রব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৫১২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : দেশে চলমান অপশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান জরুরি বলে মন্তব্য করেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। বলেন, ‘অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতি বা সমাজকে আমূল বদলে দিতে হবে। একমাত্র গণঅভ্যুত্থানই সমাজের বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন যুগের সূচনা করবে।’

শুক্রবার জেএসডির সম্পাদক মন্ডলীর সভায় (উত্তরাস্থ বাসভবনে অনুষ্ঠিত) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

আ স ম রব বলেন, ‘শুধু চলমান অপশাসন, নৈরাজ্য বা অনাচারের বিরোধিতার জন্য নয়, অংশীদারত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা তথা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে অভ্যুত্থান হবে। তাই আমাদের অভ্যুত্থানের অর্থ বুঝতে হবে ইতিহাসের প্রেক্ষাপটে।’

জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘সরকারের অবৈধ ক্ষমতা ধরে রাখার চক্রান্ত রাজনীতিতে ভয়ঙ্কর শূন্যতা সৃষ্টি করছে। অধিকারবিহীন রাষ্ট্র বা সমাজ ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠছে। ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজ কোথায় যাবে, তা যদি সম্মিলিতভাবে স্বাধীন মনে চিন্তা করতে না পারি, তাহলে তো সে পথ কখনও বের হবে না। চিন্তার স্বাধীনতা ছাড়া রাষ্ট্র বা সমাজের নিরাপত্তা থাকে না।’

সভায় আরও বক্তব্য দেন জেএসডি সহ-সভাপতি তানিয়া রব, কামাল উদ্দিন পাটোয়ারী, মোশাররফ হোসেন,লোকমান হাকিম, এডভোকেট বিকাশ চন্দ্র সাহা,মোহাম্মদ আমির উদ্দিন, এস এম সামছুল আলম নিক্সন,মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সি,হুমায়ুন কবির খান মিলন, অধ্যক্ষ আব্দুল মোতালেব,আব্দুল্লাহ আল মামুন,শফিকুর রহমান বাবর,কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান,আজম খান,আবুল কালাম, ফারজানা দিবা, অ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদ ভূইয়া, সৈয়দ বিপ্লব আজাদ,এডভোকেট আনোয়ারুল হক মজুমদার, মোহাম্মদ মোস্তাক,আব্দুল মুত্তালিব মাস্টার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট