1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা ইউরোপীয়দের - ধানের শীষ
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা ইউরোপীয়দের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বেশ কয়েকটি দেশ। একই সঙ্গে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। শনিবার পৃথক বিবৃতিতে এ তথ্য জানায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও), ঢাকার ফ্রান্স ও জার্মান দূতাবাস।

ইইউর বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মানুষ বিপুল সংখ্যায় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ মিশন মোতায়েন করেছিল। মিশনের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী নির্বাচন গ্রহণযোগ্য ও দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে, যা গণতান্ত্রিক শাসন এবং আইনের শাসন পুনরুদ্ধারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে আরও বলা হয়, গণভোটে যে সাংবিধানিক, বিচার বিভাগীয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য জনগণের সমর্থন প্রকাশিত হয়েছে, তা বাস্তবায়নে আমরা অংশীদারদের একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। ইইউ সম্পর্ক জোরদার করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রয়েছে এবং গণতান্ত্রিক নীতি, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে সংস্কারকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে।

এফসিডিওর মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে স্বাগত জানাই। শান্তিপূর্ণ নির্বাচনি প্রক্রিয়া চূড়ান্ত ফলাফল দিয়েছে। এটি বাংলাদেশের উচ্চাকাক্সক্ষা এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিনিধিত্ব করে। আমরা নতুন সরকারের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের অপেক্ষায় রয়েছি। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তার ক্ষেত্রে আমাদের অভিন্ন অগ্রাধিকারে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব আমরা।’

ঢাকার ফ্রান্স দূতাবাসের অভিনন্দন বার্তায় বলা হয়, ‘আমরা সব নির্বাচিত প্রার্থীদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতা তারেক রহমানকে তাদের জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারি বিকাশের জন্য আমরা নতুন সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার জন্য উন্মুখ।’

পৃথক অভিনন্দন বার্তায় ঢাকার জার্মান দূতাবাস জানায়, ‘দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের দৃঢ় সম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করি। গণতান্ত্রিক সম্পৃক্ততার অর্থপূর্ণ প্রকাশ-নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমরা বাংলাদেশের জনগণের প্রশংসা করি এবং সব নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানাই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট