1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
প্রার্থীতা প্রত্যাহারের পর জোটের বিষয়ে সিদ্ধান্ত: এটিএম আজহার - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

প্রার্থীতা প্রত্যাহারের পর জোটের বিষয়ে সিদ্ধান্ত: এটিএম আজহার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : প্রার্থীতা প্রত্যাহারের পর দশ দলের জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতের ইসলামের সিনিয়র নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

তিনি বলেছেন, মনোনয়ন প্রত্যাহারের আগ পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে। এখনই জোটগত নির্বাচন নিয়ে বলার কিছু নেই। তবে জোটগত নির্বাচনের সুযোগ এখনও রয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আজহারুল ইসলাম বলেন, গত ২৯ ডিসেম্বর দশ দলের আলোচনার ভিত্তিতে মনোনয়নপত্র জমা দিয়েছি। এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হয়নি। যদিও সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সরকার ও নির্বাচন কমিশনকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াত নেতা বলেন, নির্বাচনে রংপুর-২ আসন থেকে জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব। এখানকার শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণ এবং মাদক নির্মূলে কাজ করে যাব।

এসময় রংপুর মহানগর জামায়াতের নেতা কাওছার আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট