1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
মা মানে রাজপথ - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

মা মানে রাজপথ

মোহাম্মদ এহছানুল হক ভূঁইয়া
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৪৩৯ বার পড়া হয়েছে

মা মানে রাজপথ
*****
মোহাম্মদ এহছানুল হক ভূঁইয়া
==================

হঠাৎ একদিন—
মা, তুমি হারাওনি,
তুমি নেমে গেছো রাজপথে,
আমাকে দাঁড় করিয়ে দিয়েছো ইতিহাসের কাতারে!
আটাশি’র বন্যায়
নদী–খাল ভেঙে যখন উঠেছিল হাহাকার,
যে হাত ধরেছিল আমার বুক—
সে হাত বলেছিল,
ভেসে থাকা নয়, লড়াই করাই হোক মানুষের অধিকার!
সেই দিন থেকেই
পাল্টে যায় জীবনের মানচিত্র,
ধানক্ষেতের আল ধরে হাঁটতে হাঁটতে
শপথ নিয়েছিলাম—
মা, তোমার নামেই গড়বো প্রতিরোধের চিত্র!
দুঃখ–কষ্ট, আনন্দ–বেদনা
একই ঝুলিতে বেঁধে তুমি,
কৃষকের ফাটা হাতে,
ধানের শীষের মতো মাথা উঁচু করে
নগ্ন পায়ে হেঁটে গেছো মিছিলে—
চোখে আগুন, বুক ভরা ভূমি!
মা, তুমি শুধু জন্ম দাওনি—
তুমি শিখিয়েছো কথা,
তুমি ছিলে পতাকা,
তুমি ছিলে শোষণের বিরুদ্ধে প্রথম শপথগাথা!
স্বৈরাচারী ও ফ্যাসিস্টের শাসনে
যখন রাত নামতো গুমের কালো ছায়া,
যখন নির্যাতন, হত্যা
রাষ্ট্রের ভাষা হয়ে উঠতো—
তখন তুমি বলেছিলে, মা—
“ভয় নয়, নীরবতা নয়!”
আজও যখন রাজপথ ডাকে—
আমার কণ্ঠে গর্জে ওঠে বজ্রধ্বনি,
“মাথা নয়, নতজানু নয়—
ইতিহাস লেখে লড়াকু জননী!”
মা—
তুমি নাম নও,
তুমি নদীর স্রোত,
তুমি কৃষকের ঘাম,
তুমি ধানের শীষে লেখা প্রতিরোধের কোড।
যতদিন শোষণ আছে—
যতদিন গুমের রাত,
যতদিন মাটিতে রক্ত পড়ে—
ততদিন তোমার জন্মদিন,
ততদিন—
মা মানে রাজপথ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট