1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন আজ - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন আজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

ডে প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করা হবে।

সোমবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা জানান।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির তৃতীয় দিনের সংলাপের সমাপনী বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, মঙ্গলবার আমরা প্রবাসী বাংলাদেশীদের জন্য আউট অফ কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করব।

এটা প্রবাস থেকে ভোট দিতে চাওয়ার নিবন্ধন। প্রবাসীদের সুবিধান জন্য গ্লোবাল সময়ের সাথে সমন্বয় রেখে মঙ্গলবার সন্ধ্যায় আমরা এই আউট অফ কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করছি।

তিনি আরো বলেন, আমাদের প্রবাসী বাংলাদেশী যদি ১ কোটি ৪০ লাখ থাকেন তাহলে তা আমাদের জনসংখার ৭ থেকে ৮ ভাগ হবে।

তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের প্রত্যশা আমাদের প্রবাসী ভোটের সংখ্যা বেশি হবে।

তিনি রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের নিবন্ধন করতে উৎসাহিত করার অনুরোধ জানান।

এ বিষয়ে ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ উদ্বোধন করবেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট