1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ - ধানের শীষ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। মঙ্গলবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও মিশরের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয়সহ দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

সাক্ষাৎকালে উভয়পক্ষ দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার ও গণতান্ত্রিক বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে। একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট