1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
৩ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

৩ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আংশিক কমিটি অনুমোদন দিয়েছে ছাত্রদল।

বৃহস্পতিবার রাতে ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে এসব কমিটির তালিকা প্রকাশ করা হয়।

এতে দেখা যায়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। এতে সভাপতির পদ পেয়েছেন রাকিবুল কবির নিহাল ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ইফতেখারুল ইসলাম বসুনিয়া।

অন্যদিকে, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, বরিশালে ১০ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতির পদ পেয়েছেন মো. আল-আমিন রাহাত ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. ফাহিম আফ্রিদি উৎস।

আর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রদলের সভাপতির পদ পেয়েছেন জামিরুল ইসলাম জামিল ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. আব্দুল কাদের। ডুয়েটের কমিটিতে মোট ৩১ জনকে পদ দেওয়া হয়েছে।

তিন বিশ্ববিদ্যালয়ের কমিটিকেই আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট