1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জুলাই অভ্যুত্থানে ৩ লাখ গুলি ছোড়ে পুলিশ, ঢাকায় ৯৫ হাজার রাউন্ড - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

জুলাই অভ্যুত্থানে ৩ লাখ গুলি ছোড়ে পুলিশ, ঢাকায় ৯৫ হাজার রাউন্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান দমনে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার নির্দেশে সারা দেশে পুলিশ ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে ঢাকায় ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে তদন্ত কর্মকর্তা ও ৫৪ তম সাক্ষী মো. আলমগীর এই তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, পুলিশ সদর দপ্তরের ২১৫ পৃষ্ঠার প্রতিবেদনে দেখা যায়—এলএমজি, এসএমজি, চাইনিজ রাইফেল, শটগান, রিভলবার ও পিস্তলসহ নানা মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল।

জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা আরও বলেন, আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হত্যাযজ্ঞ চালাতে শুধু গুলি নয়, র‌্যাব সদর দপ্তরের হেলিকপ্টারও ব্যবহার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনেও শিক্ষার্থীদের হত্যা, জখম, নির্যাতন ও নিপীড়নের প্রমাণ মিলেছে।

এছাড়া জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতাল, নিটোর ও বার্ন ইনস্টিটিউট থেকে আহতদের চিকিৎসা নথি এবং আঞ্জুমানে মফিদুল ইসলাম থেকে ৮১ জন অজ্ঞাত লাশের ময়নাতদন্ত প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে।

আলমগীর জানান, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্দোলন দমন করতে গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। এতে দেড় সহস্রাধিক মানুষ নিহত, হাজার হাজার ছাত্র-জনতা আহত, বহুজন অঙ্গহানি, অপহরণ ও মিথ্যা মামলার শিকার হন। নিহতদের অনেকের লাশ পরিবারের কাছে না দিয়ে তড়িঘড়ি করে বেওয়ারিশ আখ্যা দিয়ে দাফন করা হয়। আন্দোলনকারী ছাত্রীদের ওপর যৌন নিপীড়নও চালানো হয়।

প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, তদন্তে ভিডিও ফুটেজ, অডিও ক্লিপ, জব্দকৃত নথি, প্রত্যক্ষদর্শী সাক্ষ্য ও শহীদ পরিবারের বিবৃতির মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের পূর্ণ চিত্র উঠে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট