1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠন - ধানের শীষ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ঝালকাঠির নলছিটি উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত শনিবার (৬ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা কাজী বাকে আলীকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল রাজ্জাক হাওলাদারকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কাজী মাহাবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম. জিন্নাত আলী শরীফ ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাশার হাওলাদার।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝালকাঠি জেলা ইউনিট কমান্ড থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা কমান্ড কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক নলছিটি উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দিনে এ কমিটি উপজেলার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট