1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো চলমান : গণপূর্ত উপদেষ্টা - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো চলমান : গণপূর্ত উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরাজিত ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। ফ্যাসিবাদের ষড়যন্ত্রও কিন্তু এখনো চলমান। ফ্যাসিবাদ বার বার ফিরে আসার চেষ্টা করে, তাকে দমন করতে হয়, প্রতিহত করতে হয়। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে দমন করবে, প্রতিহত করবে। বাংলাদেশ যে লক্ষ্যে ৫ আগস্টে ঘুরে দাঁড়িয়েছিল, সেই লক্ষ্য বজায় থাকবে।

শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের ভবানীগঞ্জে নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, জুলাই আন্দোলনে একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারা দেশের মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়ে ছিলেন। জুলাইয়ের ৩৬ দিনে সংগ্রামের পরে বাংলাদেশ মুক্ত হয়েছে। কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনো বাকি আছে। বিচারকে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি। এর ভেতর আমাদের তৃতীয় কাজ নির্বাচনেরও ঘোষণা এসেছে। আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব যতদূর সম্ভব বাস্তবায়নের করতে। কেননা এটা শুধু সরকার নয়, এটা গণঅভ্যুত্থানের সরকার। সে কারণে আমরা তার অঙ্গীকার বাস্তবায়নে জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা চেষ্টা করছি, দেশের জনগণকে যেই মুক্তির লক্ষ্যে তরুণরা আলো জ্বালিয়েছিলেন সেই আলোর দিকে নিয়ে যেতে।

তিনি আরও বলেন, সারা দেশের শহীদদের কবরগুলো বাঁধানোর চেষ্টা করা হয়েছে তাদের স্মৃতি ধরে রাখার জন্য এবং যারা আহত হয়েছেন তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। জুলাই শহীদরা জাতির সূর্যসন্তান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট