1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে: মির্জা ফখরুল - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বিষয়ে কথা বলেন।

বিএনপির দেয়া ৩১ দফার সংস্কার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তন সম্ভব হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে।

অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন বলেন, নির্বাচন বিঘ্নিত করে বাংলাদেশকে গণতন্ত্র থেকে দূরে সরিয়ে রাখার জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে।একটি নির্দিষ্ট দলকে বিএনপি ভোটে সাহায্য করলেও তারা আমাদের স্বাধীনতাকে ভুল মনে করে, এরা দেশীয় ষড়যন্ত্রকারী।

ভারত আওয়ামী লীগকে ফেরাতে চেষ্টা চালাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ভারতের লোকসভায় শেখ হাসিনার গুণগান করে তাকে আবারো ক্ষমতায় ফেরানোর অপচেষ্টা চলছে।

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়েছিল জাতীয়তাবাদ পতাকার মাধ্যমে। তিনি গণতন্ত্র রক্ষার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিএনপির হাত ধরে বিপ্লব আসবে বলেও আশাবাদ জানান।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশের কঠিন সময়ে আজকে বিএনপির জন্মদিনে দলের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট