1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আজ থেকে ডাকসুতে প্রচারণা শুরু - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

আজ থেকে ডাকসুতে প্রচারণা শুরু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মেজর কোনো আচরণবিধির ভায়োলেশন এখন পর্যন্ত হয়নি। এমনটি যেন ভবিষ্যতে না হয় তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে। অসমতা বা বৈষম্য দেখা দিলে এবং তা লিখিত দিলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব।

এছাড়াও মঙ্গলবার বেলা ১১টায় সব ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের সঙ্গে সিনেট হলে মিটিং করে আচরণবিধি নিয়ে কথা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় নিজেদের ছবি গোপন রাখতে চান, তাদের আগামী ২৭ আগস্টের মধ্যে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৮তম ডাকসু নির্বাচন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট