1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
গণঅভ্যুত্থানে হত্যাসহ ১৫ মামলার চার্জশিট দিল পুলিশ - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

গণঅভ্যুত্থানে হত্যাসহ ১৫ মামলার চার্জশিট দিল পুলিশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে ১৫টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। এর মধ্যে হত্যা মামলা ৫টি এবং অন্যান্য ধারায় মামলা ১০টি।

সোমবার রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি’র (মিডিয়া অ্যান্ড পিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চার্জশিটকৃত ৫টি হত্যা মামলার মধ্যে ৩টি মামলা শেরপুর ও ১টি কুড়িগ্রাম জেলার এবং ১টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ১০টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি এবং চাঁপাইনবাবগঞ্জের ৩টি, সিরাজগঞ্জের ২টি ও পাবনা জেলার ১টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাসমূহ তদারক করছেন। রুজুকৃত অন্যান্য সকল মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট