1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ - ধানের শীষ
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেছেন তিনি।

বাকিংহাম প্যালেসে পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস।

শফিকুল আলম তার ফেসবুক পোস্টে জানান, ব্রিটিশ রাজা অধ্যাপক ইউনূসের কাজের একজন ভক্ত। যার মধ্যে রয়েছে তাঁর অগ্রণী ক্ষুদ্রঋণ ব্যাংক, দারিদ্র্য মোকাবেলায় সামাজিক ব্যবসার প্রচারণা এবং সভ্যতাকে আত্মধ্বংস থেকে বাঁচাতে তিন শূন্যের প্রচারণা।

রাজা চার্লস অধ্যাপক ইউনূসের একটি বইয়ের ভূমিকা লিখেছিলেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট