1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল: অলি আহমদ - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল: অলি আহমদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : শেখ হাসিনা ভারতকে সব দিয়েছিল দাবি করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল।

বুধবার বিকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘ভারতের পছন্দের সরকার বাংলাদেশে তাদের দরকার। প্রথম তাদের পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে, এ হত্যার সঙ্গে হাসিনা জড়িত ছিল আমি আগেও বলেছি।’

তিনি বলেন, ‘আমি আবারো বলি, হাসিনা পালিয়ে যাচ্ছিলো সাজেদা চৌধুরীকে নিয়ে। আখাউড়া বর্ডারে ধরা পড়ে। তাদের তৎকালীন বিডিআর ধরে নিয়ে আসে। সে আসার ১৭-১৮ দিনের মধ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।’

এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘আওয়ামী লীগকে শুরুতেই নিষিদ্ধ করলে দেশে বিশৃঙ্খলা কেউ করতে পারতো না। বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো দল হিসেবে দাঁড়াতে পারবে না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট