1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বিএনপি বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

বিএনপি বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। সেই ভোট নিয়ে নানারকম ষড়যন্ত্র হচ্ছে। যুগে যুগে যারা ক্ষমতালোভী, তারা ভোট নিয়ে নাটক করে।

সোমবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুরের মাতাপুর মাদ্রাসা মাঠে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপির আন্দোলন ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। তাদের রক্তের সাথে বেইমানি করার কোনো সুযোগ নেই। তাই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

এ সময় বক্তব্য রাখেন আক্কেলপুল উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, বিএনপি নেতা আমিনুর রশীদ ইকু, রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান সোওয়াত, সাধারণ সম্পাদক আবু শাহেদ মো. শহিদুল আকরাম সোহেল, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ বাবু ও সাধারণ সম্পাদক ফরমাল আলী সরদারসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট