1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সংস্কার না করে নির্বাচন করলে প্রশ্নবিদ্ধ হবে : ফয়জুল করীম - ধানের শীষ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

সংস্কার না করে নির্বাচন করলে প্রশ্নবিদ্ধ হবে : ফয়জুল করীম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৪৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে সেটি প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেছেন, সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে। পরে হবে জাতীয় নির্বাচন।

শুক্রবার সন্ধ্যায় রায়পুর উপজেলা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত ইসলামি আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করি না। যারা চাঁদাবাজি করে, তাদেরকে আর ক্ষমতায় দেওয়া যাবে না।

সংগঠনের উপজেলা সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্ব ও সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দীন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, জেলা যুব আন্দোলনের সভাপতি মোখলেছুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইউনুস খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট