1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত - ধানের শীষ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১২৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইসি সদস্য ও আজীবন সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের আপন মার্ট এর পার্টি সেন্টারে এই আয়োজন করা হয়।

সমিতির সভাপতি একেএম রেজাউল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন– সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল, উপদেষ্টা তকদীর হোসেন মো. জসিম, সহ-সভাপতি শিল্পপতি আক্তার হোসেন, সহ-সভাপতি আরিফ ইকবাল, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসান আলী রেজা দোজা, সাংগঠনিক সম্পদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু, যুগ্ম কোষাধ্যক্ষ মুহম্মদ মাসুদুর রহমান, সহ-দফতর সম্পাদক কাজী আনিসুল হক সোহেল সহ সমিতির ইসি ও আজীবন সদস্যরা।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে শুরু হয়। পরে মুক্ত আলোচনায় অংশ নেন তকদীর হোসেন মো. জসিম, ড. তৌফিকুল ইসলাম মিথিল, মো. আক্তার হোসেন, নাদিম সুমন, পারুল আক্তারসহ অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতর) লুৎফুল হাই ভূঁইয়া।

এছাড়াও জুলাই-আগষ্ট বিপ্লবের শহীদ’ শিশু জাবির ইব্রাহিম-এর বাবা কবির হোসেন ও শহীদ নাফিজ (রিক্সায় যে শহীদ পড়েছিলো) এর বাবা-মা এর উপস্থিতি ইফতার মাহফিল কে সাফল্যমন্ডিত করে তুলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট