1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
শিশু আছিয়ার বাবার চিকিৎসার ব্যবস্থা করলেন তারেক রহমান - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

শিশু আছিয়ার বাবার চিকিৎসার ব্যবস্থা করলেন তারেক রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : মাগুরায় শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুর পর মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়া শিশুটির বাবাকে চিকিৎসার ব্যবস্থা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে আছিয়ার বাবাকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সোমবার আমরা মাগুরায় ইফতার মাহফিলের আয়োজন করি। তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন আছিয়ার বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে। আমরা ওই দিন রাতেই মাগুরা থেকে তাকে ঢাকায় নিয়ে এসে একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেছি। আছিয়াকে হারানোর কারণে তার বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন, এখন তার চিকিৎসা চলছে।’

উল্লেখ্য, গত ৫ মার্চ নিজ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। পরদিন তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ মার্চ দুপুরে মারা যায় শিশু আছিয়া।

৫ মার্চের ঘটনার পর থেকেই আছিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান।

আছিয়া হাসপাতালে থাকা অবস্থায় তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন তিনি। এই পরিবারকে চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার জন্য স্বাস্থ্য ও আইনজীবী সেল গঠন করে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট