1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নওগাঁয় অসহায় ও দু:স্থদের মাঝে ঈদ উপহার বিতরণ - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

নওগাঁয় অসহায় ও দু:স্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬১২ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন “প্রত্যাশা ক্লাব” এর উদ্বোধন উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামে প্রত্যাশা ক্লাবের উদ্বোধন করা হয়। সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা ক্লাবের উদ্বোধন উপলক্ষে অসহায় দুঃস্থ ১০০ পরিবারের মাঝে এক কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি ছোলা, এক কেজি সেমাই, এক কেজি চিনি, এক লিটার দুধসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়।

ক্লাবের উদ্বোধন ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, আজকের এই ক্লাবটি উদ্বোধন হলো। আমার চাওয়া সব সময় যেন দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারে ক্লাবটি। যেন সব সময় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে পারে।

এ সময় অন্যান্যদের মধ্যে মিঠাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর মহিউদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, বদলগাছী ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল হাসান, প্রত্যাশা ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, #উপদেষ্টা রেজাউন নবী স্যান্ডো সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট