1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
কোনো রাজনৈতিক বক্তব্যই ট্রাইব্যুনালের বিচারকে প্রভাবিত করবে না : তাজুল ইসলাম - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

কোনো রাজনৈতিক বক্তব্যই ট্রাইব্যুনালের বিচারকে প্রভাবিত করবে না : তাজুল ইসলাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, ‘রাজনৈতিক দলগুলো বিচার নিয়ে দাবি দাওয়া করতেই পারে তবে ন্যায়বিচারের স্বার্থে বাইরের কোনো চাপ আমলে নেওয়া হবে না।’

বুধবার ট্রাইব্যুনালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিজ সকালে ট্রাইব্যুনাল পরিদর্শনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা বিচারের বর্তমান অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন।

শেখ হাসিনার বিচার ইস্যুতে রাজনৈতিক নেতাদের মন্তব্যের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘মামলার বিচার নিয়ে কোনো তাড়াহুড়ো করা হবে না।’

রাজনৈতিক দলগুলোকেও এ নিয়ে চাপ না দেয়ার আহ্বান জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা কঠিন প্রক্রিয়া, কেউ বাড়তি চাপ দেবেন না।’

এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে আসেন সাবেক মার্কিন দুই কূটনীতিক। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানও।

এরপর তাজুল ইসলাম বলেন, ‘বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট