1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
রাজবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

রাজবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১৫ বার পড়া হয়েছে

ধানের শীষ ডেস্ক রিপোর্ট : সারা দেশব্যাপী ইউনিয়ন ভিত্তিক কৃষক সমাবেশের অংশ হিসেবে ১৬ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৫টায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রান্তিক কৃষকগণ তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন আয়োজক সহ নেতৃবৃন্দের কাছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ আইয়ুবুর রহমান আইয়ুব।

সভা সঞ্চালনা করেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী।


সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আব্দুর রাজ্জাক কমিশনার, মোঃ দাউদুল ইসলাম জ্যোতি, মোঃ হারুনুর রশিদ হারুন, জেলা কৃষক দলের সদস্য মমিন, নজরুল ইসলাম বিট্টু, আনিস, চঞ্চল, হাজী শহিদ, মানিক, ফিরোজ, কামাল, টিপু, রেজা, হান্নান, সানা, মেরিনা, নাজমিন প্রমুখ কৃষক দল নেতৃবৃন্দ এবং প্রান্তিক কৃষকগণ।

সভায় কোরআন তেলোয়াত, শোক প্রস্তাব এবং মোনাজাত করা হয়। দলীয় সংগীত পরিবেশন করা হয়।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তৃতা পাঠ করে শোনান একেএম সিরাজুল আলম চৌধুরী। উপস্থিত কৃষকরা তাদের বিভিন্ন দাবী দাওয়া দেশ নেতা তারেক রহমানের কাছে তুলে ধরেন কেন্দ্রীয় কৃষক দলের দপ্তরের মাধ্যম দিয়ে যাহা রিপোর্ট আকারে প্রকাশ করা হবে।

মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি, শহীদ জিয়া আরাফাত রহমান কোকো এবং ১৭ বছরে আন্দোলনের শহীদদের জন্য এবং জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ মুগ্ধসহ সকলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়।

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় এবং তারেক রহমান দেশে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। আগামী দিনে এদেশে কৃষি বিপ্লব হবে দেশের কৃষক খাদ্য স্বয়ংসম্পন্ন হবে এই প্রত্যাশা ব্যক্ত করে সভাপতি সবার কাজ সমাপ্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট