1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
কাপ্তাই কেপিএম চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর উদ্যোগে খেলাঘর কার্যালয়ে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

কাপ্তাই কেপিএম চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর উদ্যোগে খেলাঘর কার্যালয়ে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা জাতীয় শিশু কিশোর সংগঠন চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এর সহযোগিতায় ১ শত ৩০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ
মঙ্গলবার ২১ জানুয়ারি বিকেল ৪ টায় কেপিএম ব্রিকফিল্ডস্থ সংগঠনের কার্যালয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এর সঞ্চালনায় চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর সভাপতি শফিকুল ইসলাম মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন কর্ণফুলী পেপার মিল (কেপিএম) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কেপিএম এর মহাব্যবস্থাপক ( বানিজ্যিক) এস এম আবদুল্লা আল মামুন, মহাব্যবস্থাপক ( অপারেশন) মো: মইদুল ইসলাম, মহাব্যবস্থাপক ( কারিগরি) আবুল কাসেম রনি, মহাব্যবস্থাপক( প্রশাসন) আবদুল্লা আল মাহমুদ, মহাব্যবস্থাপক( বন) আলী আহমদ।
এ সময় চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর সহ সভাপতি জাকির হোসেন, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক নাট্যজন আনিছুর রহমান, চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর যুগ্ম সম্পাদক অর্নব মল্লিক সহ খেলাঘর আসর এর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যে সবাই এই সময় বলেন শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট দূর করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের সহযোগিতা চম্পাকুঁড়ি খেলাঘর আসর আজ শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দিতে পেরে নিজেক ধন্য মনে করছি। চট্টগ্রাম জেলা প্রশাসক ও চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক এবং কেপিএম আবাসিক এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট