1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি শনিবার সাংবাদিকদের বলেন, নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে। একই সঙ্গে তিনি পারিবারিক আবহে থাকার কারণে মানসিক ভাবে ভালো আছেন। ৮ তারিখ লন্ডনে আসার দিন আর আজকে হিসাব করলে তার অবস্থা উন্নতির দিকে।

তিনি আরো বলেন, কি কি টেস্ট হচ্ছে অথবা কোন কোন রোগের বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে সেটা এখনো বলার সময় আসেনি। তবে বিখ্যাত নেফরোলজিস্ট জেনিফার ক্লোজ, বিখ্যাত কার্ডিওলজিস্ট ড. রটসন বেগম জিয়াকে দেখেছেন ।

ডা. জাহিদ হোসেন বলেন, সোমবার নাগাদ বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল টিম বসতে পারে।

বেগম জিয়াকে অন্য কোন দেশে আপাতত নেয়ার পরিকল্পনা নেই বলেও জানান ডা. জাহিদ।

এদিকে জানা গেছে, বেগম জিয়ার চিকিৎসার সময়সীমা আরো বাড়তে পারে। এজন্য সেভাবেই প্রস্তুতি নেয়া হয়েছে।

শনিবার লন্ডন সময় বিকাল ৪টার দিকে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালে দুই পুত্রবধূ ছাড়াও ৩ নাতনী সময় দিচ্ছেন। এছাড়া সার্বিক বিষয় দেখাশুনা করছেন তারেক রহমান নিজে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট