1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
কুমিল্লা দক্ষিণ ও নাটোর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, শেরপুর জেলা কমিটি স্থগিত - ধানের শীষ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

কুমিল্লা দক্ষিণ ও নাটোর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, শেরপুর জেলা কমিটি স্থগিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : কুমিল্লা (দক্ষিণ) ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়াও শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের গৃহীত আরেক সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।

এছাড়া দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নামে নানান অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট