1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সংবিধান বাতিলের প্রয়োজন নেই, সংশোধন হতে পারে : নুর - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সংবিধান বাতিলের প্রয়োজন নেই, সংশোধন হতে পারে : নুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ৭২ এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই। তবে সংশোধন করা যেতে পারে।

মঙ্গলবার রাজধানীর আল-রাজি কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় পরিষদের দুটি অংশ সব ভেদাভেদ ভুলে আবারও একীভূত হয়েছে বলে ঘোষণা দেন গণঅধিকার পরিষদের সভাপতি।

নুরুল হক নুর বলেন, বৃহত্তর স্বার্থে সব ব্যবধান ভুলে গণঅধিকার পরিষদকে এক করা হয়েছে। দু-একজন এর বাইরে থাকতে পারে।

তিনি আশা প্রকাশ করেন যে, সময়ের সঙ্গে সঙ্গে তারা সবাই যুক্ত হবেন।

৭২ এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে নুর বলেন, বিভিন্ন সময় সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। এটা বাতিলের প্রয়োজন নেই। বরং সবার সাথে আলোচনা করে সংশোধন করা যায়।

৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বলেন, জাতি একবারই স্বাধীন হয়। ৭১ এর সাথে ২৪ এর তুলনা চলে না। কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, গণহত্যার বিচারে শেখ হাসিনাসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, তাদের বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও গণহত্যা ঘটবে, ফ্যাসিস্ট সরকারের আর্বিভাব হবে। শুধু নির্বাচন হলে সমস্যার সমাধান হবে না, তার আগে হাসিনার বিচার ও সংস্কার হতে হবে।

সরকারের সমালোচনা করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, মানুষের প্রত্যাশা পাঁচ মাসে হোঁচট খেয়েছে।

এ সময় নুরুল হক নুরের গণঅধিকার পরিষদে ফিরে আসার সিদ্ধান্তের কথা জানান আরেক অংশের সদস্য সচিব ফারুক হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট