1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জাতীয়তাবাদী পরিষদ অষ্টাশি'র মিলনমেলা অনুষ্ঠিত - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

জাতীয়তাবাদী পরিষদ অষ্টাশি’র মিলনমেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

দিন ব্যাপী উপস্থিতিদের স্মৃতি চারন বক্তব্য,ভবিষ্যৎ পরিকল্পনা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘জাতীয়তাবাদী পরিষদ অষ্টাশি’ (এসএসসি ৮৮ ব্যাচ দ্বারা পরিচালিত) এর মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক হাবীবুর রশীদ হাবীব, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন প্রমুখ, ৮৮ ব্যাচের বিগত ও বর্তমানে দায়িত্বপ্রাপ্ত সারাদেশের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আনুপাতিক হারে নির্বাচন নিয়ে জনগণের কোনো ধারণাই নেই। তিনি বলেন, এটা বুঝতেই মানুষের বহু দিন চলে যাবে। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারাই আনুপাতিক হারে ভোটের কথা বলছে।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সচিবালয়ে যারা আছে, তারা মুজিব কোট পরে ডিসি-এসপি-ওসিগিরি করেছেন। তারা আপনাদেরকে সহযোগিতা করবে কেন? তারা কেন বিপ্লবের চেতনাকে ধারণ করবে? তারা তো নানা কারসাজির মাধ্যমে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে।

সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক এম আর আলী ফাহিম এবং এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব শরীফুল ইসলাম শাওন।মিলনমেলায় জাতীয়তাবাদী পরিষদ অষ্টাশি এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন গ্রুপ এডমিন মোঃ হাসান আলী রেজা দোজা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট